প্রখ্যাত ফিলিস্তিনি কবি মাওরিদ বারঘুতির মৃত্যু

117
প্রখ্যাত ফিলিস্তিনি কবি মাওরিদ বারঘুতি।
প্রখ্যাত ফিলিস্তিনি কবি মাওরিদ বারঘুতি।

অনলাইন ডেস্ক: ফিলিস্তিনের শীর্ষ কবি মাওরিদ বারঘুতি মারা গেছেন। রোববার জর্ডানের রাজধানী আম্মানে মৃত্যুবরণ করেন তিনি। ১৯৪৪ সালে জন্ম নেয়া বারঘুতি কায়রোতে পড়াশোনা করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। আল জাজিরা জানিয়েছে, মাওরিদ বারঘুতি জীবনের বেশির ভাগ সময় নির্বাসনে কাটিয়েছেন। তার আত্মজীবনীমূলক রচনা ‘আই স রামাল্লাহ’ তাকে আন্তর্জাতিকভাবে পরিচিতি এনে দেয়।

বারঘুতির অনবদ্য এই সৃষ্টিকে বিখ্যাত ফিলিস্তিনি লেখক ও বুদ্ধিজীবী এডওয়ার্ড সাঈদ বলেছেন, বইটি ফিলিস্তিনিদের উদ্বাস্তু থাকার সবচেয়ে বড় দলিল। বারঘুতির মৃত্যুতে ফিলিস্তিনের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আতেফ আবু সাইফ শোক প্রকাশ করে বলেছেন, জাতীয় সংগ্রাম এবং সৃজনশীলতার এক প্রতীককে হারালো আরব বিশ্ব।

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) প্রতিনিধি থাকলেও বারঘুতি রাজনীতি থেকে নিজেকে সব সময় দূরে রেখেছেন।