বিনোদন ডেস্কঃ বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার শিকার হচ্ছেন ২০১৭ সালের ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’র জেসিয়া ইসলাম। সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচিত তারকা সালমান মুক্তাদিরকে সংযুক্ত করে বিভিন্ন ধরণের ছবি, ভিডিও নিয়ে চলছে আলোচনা। সার্বিক বিষয়গুলোতে বিরক্ত হয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন জেসিয়া।
আজ মঙ্গলবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাইবার সিকিউরিটি ও ক্রাইম ইউনিটের অ্যাডিশনাল ডেপুটি কমিশনার নাজমুল ইসলামের কাছে অপপ্রচার ও মানহানির অভিযোগ অভিযোগ দায়ের করেন তিনি।
জেসিয়া ইসলাম ফেসবুক পোস্টে জানান, আজ দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাইবার ইউনিটে একটি অভিযোগ দায়ের করলাম। গত কয়েকদিন ধরে আমাকে নিয়ে কিছু ফেইক ভিডিও বানিয়ে আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার মানসে একটি কুচক্রিমহল সামাজিক যোগাযোগ মাধ্যমে ও ইন্টারনেটে ভুয়া কন্টেন্ট ছড়াচ্ছে। মূলত এদেরকে চিহ্নিতকরে আইনের আওতায় নিয়ে আসার জন্য এডিসি নাজমুল ভাইয়ের কাছে এই অভিযোগ দায়ের করলাম।

আমি আশাবাদী শত আস্থার এই প্রতিষ্ঠান এই খারাপ লোকগুলোকে খুঁজে বের করে শাস্তির আওতায় নিয়ে আসবে এবং ওই সব ভুয়া কন্টেন্ট ইন্টারনেট থেকে মুছে দিবে।
জেসিয়া ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ নির্বাচিত তারকাখ্যাতি পান। ২০১৭ সালে চীনে অনুষ্ঠিত বিশ্বমঞ্চে ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতার আসরে অংশ। প্রতিযোগিতায় সেরা ৪০ ছিল তার অবস্থান। দেশে ফিরে বেশ কিছু নাটক-টেলিছবি ও বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি।



