মোঃ নয়ন হোসাইন,পীরগঞ্জ প্রতিনিধিঃ আজ ২৭ ফেব্রুয়ারি ২০১৯ বুধবার পীরগঞ্জ থানায় তদারকিমূলক অভিযান পরিচালিত হয়। দুপুর ১২ টা হতে ০১:৩০টা পর্যন্ত পরিচালিত এসকল অভিযানে ৪ টি প্রতিষ্ঠান পরিদর্শন করে ভোক্তা অধিকার বিরোধী বিভিন্ন অপরাধে মোট ১০৫,০০/- (দশ হাজার পাঁচশত টাকা) জরিমানা করা হয়েছে।
অভিযান পরিচালনা কালে হোটেল গুলোতে অপরিষ্কার যুক্ত প্লেট , সংবাদপত্র ব্যবহার করে প্রক্রিয়া করা খাদ্য, হাইড্রোজ, ঘি তৈরির মালাই অপরিষ্কার, সারের দোকানে ওজনে কম দেওয়া, কাঁচা বাজারে ডিজিটাল দাড়ি পাল্লা ব্যবহার করতে বলায় সতর্ক করা হয়। পীরগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় অভিযানসমূহ পরিচালিত হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের, ঠাকুরগাঁও জেলা কার্যালয় এর সহকারী পরিচালক, জনাব শেখ সাদির নেতৃত্বে পীরগঞ্জ থানা এলাকায় তদারকিমূলক কার্যক্রম পরিচালিত হয়। এসময় বনানী রেস্টুরেন্টকে অভিযোগকারীর অভিযোগের প্রেক্ষিতে খাবার পরিবেশনায় অপরিষ্কার প্লেট, গ্লাস ব্যবহারের জন্য, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ধারায় ২,০০০/- জরিমানা করা হয়েছে।
একইভাবে আল – আমিন এবং ওয়াসু হোটেলে খাবারের উপর সংবাদপত্র ব্যবহার এবং প্লেট অপরিষ্কার থাকায়, আল – আমিন হোটেলকে ৩৯ ধারায় ১৫০০/-, ওয়াসু হোটেলকে ৪৩ ধারায় ২০০০/- টাকা, অন্যদিকে মের্সাস জীবন ট্রের্ডাসকে সারের বস্তায় ওজন কম থাকায় ৪৬ ধারায় ৫০০০/- টাকা জরিমানা করে।
পরে কাঁচা বাজারে ডিজিটাল দাড়ি পাল্লা ব্যবহার করতে বলায় সতর্ক করা হয়েছে।জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা সহকারি পরিচালক শেখ সাদী বলেন জনস্বার্থে এই কার্যক্রম অব্যাহত থাকবে।



