বিশেষ প্রতিনিধি,পীরগঞ্জঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় মুনসুর আলম দুলাল (৫৫) নামে এক সাবেক সেনা সদস্য নিহত হয়েছে। শনিবার রাত ১০টায় পীরগঞ্জ-রাণীশংকৈল সড়কের জেডি ফিলিং ষ্টেশনের সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহত সাবেক সেনা সদস্য উপজেলার বাদ নোহালী গ্রামের মৃত কলিম উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মুনসুর আলম দুলাল অবসরপ্রাপ্ত সেনা সদস্য। শনিবার রাতে তিনি মোটরসাইকেল যোগে পীরগঞ্জ শহর থেকে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি মাহেন্দ্র ট্রাক্টর গাড়ি তাকে ধাঁক্কা দেয়।
এতে সে গুরুত্বর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পীরগঞ্জ ফায়ার সার্ভিসের মাধ্যমে পীরগঞ্জ হাসতাপালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন। পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ বজলুর রশিদ, সড়ক দূর্ঘটনায় সাবেক সেনা সদস্য নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।



