আবু তারেক বাঁধন, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে সাপ্তাহিক পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ২নং ভোমরাহদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার এ ডব্লিউ এম রায়হান শাহ এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ সময় উপজেলা শিক্ষা অফিসার নজরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম সাঈদ হাসান, জেলা পরিষদ সদস্য অশির উদ্দীন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার এনামুল ইসলাম, শাহজাহান আলী, বিদ্যালয়ের প্রধান শিকক্ষক ফজল-ই খোদা পাভেল সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



