মোঃ নয়ন হোসাইন, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ভালো কাজে এগিয়ে যাই বস্ত্রহীন মানুষের পাশে দাঁড়াই এই স্লোগানকে সামনে রেখে ব্লাড মিনিস্ট্রি পীরগঞ্জে স্থাপন করলো মানবতার দেয়াল।
ঠাকুরগাও জেলার পীরগঞ্জ উপজেলার নিজ বাজার বড় মসজিদ এর পাশে এই মানবতার দেয়ালে যে কেউ ইচ্ছে করলে তার অপ্রয়োজনীয় ব্যবহারযোগ্য কাপড় এখানে রেখে যেতে পারবে, আবার অন্যদিকে বস্ত্রহীন মানুষটি কোনো লজ্জা ছাড়াই প্রয়োজনীয় কাপড়টি ফ্রি নিয়ে যেতে পারবে এখান থেকে।
মানবতার এই মহান কাজে পীরগঞ্জ ঠাকুরগাঁও সহ সকলকে এগিয়ে আসার আহব্বান জানিয়েছে ফ্রি রক্ত দেয়া নেয়ার সেচ্ছাসেবী সংগঠন ব্লাড মিনিস্টি পীরগঞ্জ।



