পীরগঞ্জে জাতীয় নিরাপদ খাদ্য দিবসে র‌্যালি

15
পীরগঞ্জে জাতীয় নিরাপদ খাদ্য দিবসে র‌্যালি

আবু তারেক বাধন,পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ “সুস্থ্য সবল জাতী চাই, পুষ্টিসম্মত নিরাপদ খাদ্যের বিকল্প নাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় খাদ্য দিবস উপলক্ষে র‌্যালি হয়েছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে। শনিবার সকালে উপজেলা প্রশাসন ও জেলা খাদ্য বিভাগের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এতে উপজেলা নির্বাহী অফিসার এ ডব্লিউ এম রায়হান শাহ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল মোমিন সরকার, ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা মাহবুব হাসান, প্রেসক্লাবের সভাপতি মেহের এলাহী সহ মিল মালিক ও খাদ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেয়।