আবু তারেক বাধন,পীরগঞ্জ(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ২০২২ সালের মধ্যে দেশ থেকে জলাতংক নির্মুলের লক্ষে ব্যাপক হারে কুকুরের জলাতংক প্রতিষেধক টিকাদান কার্যক্রম বিষয়ক অবহিত করণ সভা হয়েছে ঠাকুরগাওয়ের পীরগঞ্জে।
সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের সভাকক্ষে অনষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, পৌর মেয়র কশিরুল আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আরশাদ হোসেন, জুনিয়র কনসালটেন্ট(গাইনী) ডাঃ নজরুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ জুবায়েয়র, উপজেলা প্রাণি সম্পদ বিভাগের ভ্যাটেনারী সার্জন ডাঃ সরফরাজ হোসেন, মাখালী স্বাস্থ্য বিভাগের ভ্যাটেনারী অফিসার ডাঃ তৌহিদুর রহমান, ইউপি চেয়ারম্যান একরামুল হক, মোস্তাফিজার রহমান,
হিটলার হক, পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন বাবুল প্রমুখ। সভায় জানানো হয়, পীরগঞ্জ পৌরসভা সহ উপজেলার ১০টি ইউনিয়নে বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে ২৩টি প্রশিক্ষিত টিকাদান দল আগামী ১৭ জানুয়ারী থেকে ২১ জানুয়ারী এলাকার সকল পোষা ও বেওয়ারিশ কুকুরকে জলাতংক প্রতিষেধক টিকা প্রদান করবেন। এরই মধ্যে সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।



