আবু তারকে পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ “উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ” প্রতিপাদ্য নিয়ে সারাদেশের ন্যায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ৪র্থ জাতীয় উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৩ দিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় থেকে বের হয়ে উপজেলা পরিষদ চত্ত্বরে গিয়ে শেষ হয়। এ সময় উন্নয়ন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাবেক এমপি ইমদাদুল হক, উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, উপজেলা নির্বাহী অফিসার এ ডব্লিউ এম রায়হান শাহ, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আখতারুল ইসলাম, পৌর মেয়র কশিরুল আলম, পীরগঞ্জ থানার অফিসার ইনজার্চ বজলুর রশিদ প্রমূখ।




