‘পাসওয়ার্ড’ আনকাট ছাড়পত্র পেলো

27
‘পাসওয়ার্ড’ আনকাট ছাড়পত্র পেলো

বিনোদন ডেস্কঃ আসন্ন ঈদুল ফিতরের জন্য নির্মিত শাকিব খান ফিল্মসের নতুন ছবি ‘পাসওয়ার্ড’। বৃহস্পতিবার ছবিটি সেন্সরে জমা দেয়া হয়েছে বলে জানান পাসওয়ার্ডের পরিচালক মালেক আফসারি। আজ রোববার জানালেন ছবিটি বিনা কর্তনে ছাড়পত্র পেয়েছে।

পরিচালকের পাশাপাশি বিষয়টি সমকাল অনলাইনকে নিশ্চিত করেছেন ছবিটির নায়ক ও প্রযোজক শাকিব খান। এদিকে ‘পাসওয়ার্ড’ ছবিরি শুটিং শেষ হলেও বাকী ছিলো তিনটি গান। বাকী থাকা গানগুলোর শুটিংও শেষ হলো তুরস্কে। সেখানে শুটিং করতে গত সপ্তাহে উড়াল দিয়ে ছিলেন শাকিব-বুবলীসহ পাসওয়ার্ড টিম।

ছবিটি যখন সেন্সরে জমা দেয়া হয় আমরা তখন তুরস্কের ইস্তানবুল, আলাতোনিয়া, কাপাডোকিয়া, পামুকালের মতো ঐতিহাসিক জায়গায় গানগুলোর শুটিং করছিলাম। শুটিং শেষ হওয়া মাত্রই দেশে সেগুলোর ফুটেজ পাঠিয়ে দেয়া হয়েছে। গানগুলোর শুটিংয়ে পুরো টিমকেই অনেক ছুটতে হয়েছে। কষ্টও করতে হয়েছে বেশ। সব মিলিয়ে আমার দর্শকদের ভালো কিছু দিতেই এই পরিশ্রম। দেশে ফেরার দুইদিনের মাথায় সুখর এলো বিনা কর্তনে পাসওয়ার্ড সেন্সর ছাড়পত্র পেয়েছে। এটি আমার ফ্যানদের জন্য ঈদের উপহার আমার।’ সমকালকে বললেন শীর্ষ নায়ক শাকিব খান। এই ঈদে ‘নোলক’ নামে আরও একটি ছবি মুক্তি পাচ্ছে তার।

একটি মিশনকে কেন্দ্র করে এগিয়েছে ‘পাসওয়ার্ড’ ছবির গল্প। এতে শাকিব-বুবলী ছাড়াও অভিনয় করেছেন ইমন,মিশা সওদাগর। ইতোমধ্যে শতাধিক হলে পাসওয়ার্ড বুকিং হয়েছে বলে জানানো হয়েছে।