
মো. খলিলুর রহমান : পাটকেলঘাটায় ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডারের কারখানায় র্যাব-৬ এর অভিযান পরিচালিত হয়েছে।
রবিবার (১০ই অক্টোবর) সকাল ১১টায় ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডারের কারখানায় ভেজাল মিষ্টি তৈরি, কারখানায় নোংরা-স্যাঁতসেতে পরিবেশে মিষ্টি সামগ্রী তৈরী, দুধের দই তৈরীর লাইসেন্স নবায়ন না থাকা ও কারখানার শ্রমিকেরা স্বাস্থ্যবিধি না মানার দায়ে ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডারের মালিক শিব প্রসাদ ঘোষকে ৪ লক্ষ টাকা জরিমানা করেছে র্যাব-৬।
র্যাব-৬ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদিম শাহের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন রবিন্দ্র নাথ সরকার, খুলনা বিএসটিআই-এর সাফায়েত হোসেন।
র্যাব-৬ এর ভ্রাম্যমাণ আদালতে নিরাপদ খাদ্য আইন ২০১৫ এর ৩৩ ধারা, বিএসটিআই আইন ২০১৮-এর ১৫ ধারায় এই সাজা প্রদান করা হয় বলে জানিয়েছেন র্যাবের পক্ষ থেকে।


