মোঃ আবু সাইদ(রেজা), নিজস্ব প্রতিনিধিঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে সাতক্ষীরা সদর উপজেলার ৮নং ধুলিহর ইউনিয়ন ও সাতক্ষীরা জেলাবাসীদের শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন ৮নং ধুলিহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যার মোঃ মিজানুর রহমান বাবু সানা।
তাহার নির্বাচনী এলাকা ও জেলাবাসীর প্রতি এক রমজানের শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, মাহে রমজান সংযম, আত্মশুদ্ধি ও ক্ষমা লাভের মাস। সমগ্র মুসলিম উম্মাহ যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাযবগাম্ভীর্যের মধ্য দিয়ে এ মাস পালন করে থাকে। সিয়াম সাধনার মধ্য দিয়ে ধনী-গরিব সকলের মাঝে পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা পালন করে।
পবিত্র রমজানের সংযম থেকে শিক্ষা নিয়ে সমাজ জীবনে শান্তি, সম্প্রীতি, প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন তিনি।



