পদত্যাগ না করলে ছাল বাকল থাকবে নাঃশামসুজ্জামান দুদু

11
সিলেটে ঐক্যফ্রন্টের সমাবেশ
সিলেটে ঐক্যফ্রন্টের সমাবেশ

বর্তমান সরকারকে নভেম্বরের আগেই পদত্যাগের হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, নভেম্বরের আগে সরকার পদত্যাগ না করলে ছাল বাকল থাকবে না। কার ছাল উঠবে টের পাবেন। শুধুমাত্র আর একটি সপ্তাহ অপেক্ষা করেন। বুধবার বিকেলে সিলেটের রেজিস্টারি মাঠে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর উদ্দেশে শামসুজ্জামান দুদু বলেন, আমরা নির্বাচনে যাবো, তবে তার আগে আপনাকে পদত্যাগ করতে হবে। এর আগে বেলা ২টায় শুরু হয় জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশ। সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী ও মহানগর বিএনপির সহ সাধারণ সম্পাদক আজমল বকত সাদেকের যৌথ পরিচালনায় বেলা আড়াইটার দিকে মঞ্চে আসেন- গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ড. কামাল হোসেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম, আ স ম আবদুর রব, অধ্যাপক এমাজ উদ্দিন আহমদ প্রমুখ।

এরপর বেলা ৩ টার দিকে মঞ্চে আসেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাসহ আরো অনেকে।

এছাড়া মঞ্চে আছেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, বাবু গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, সাবেক ছাত্রনেতা সুলতান মনসুর, গণফোরামের কার্যকরী সভাপতি সুব্রত চৌধুরী, বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, এনামুল হক, খন্দকার আবদুল মুক্তাদির, সহপ্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান, বিএনপি চেয়ারপারসনের গণমাধ্যম শাখার সদস্য শামসুদ্দিন দিদার, শায়রুল কবীর খান প্রমুখ।