পত্রিকায় সংবাদ প্রকাশের জেরে সেই কেয়া ফ্যাক্টরিকে ৫ হাজার টাকা জরিমানা

23
ভৌরবনগরে কেয়া ফুর্ডস প্রডাক্টস

নিজস্ব প্রতিনিধি : ক্ষতিকর খাদ্যদ্রব্য তৈরী ও বিক্রয়ের জন্য রাখার দায়ে নগরঘাটার ভৌরবনগরে কেয়া ফুর্ডস প্রডাক্টসকে  ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার সকালে তালার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী মাজিস্ট্রেট অনিমেষ বিশ্বাস বাংলাদেশ দন্ডবিধি ধারা ২৭৩ অনু্যায়ী ৫০০০/- অর্থদণ্ড প্রদান করেন। এবং ফ্যাক্টরির মালিককে পরবর্তীতে এই ধরনের অপরাধ না করার জন্য সতর্ক করেন। এসময় তার সাথে ছিলেন পাটকেলঘাটা থানার এস আই মো. সাহাদাৎ হোসেন।

নির্বাহী মাজিস্ট্রেট অনিমেষ বিশ্বাস বলেন, নগরঘাটার ভৌরবনগরে কেয়া ফুর্ডস প্রডাক্টসে ক্ষতিকর খাদ্যদ্রব্য তৈরী ও বিক্রয়ের জন্য রাখা হয় এমন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা হয়েছে।

উল্লেখ্য গত মাসের ২৯ তারিখে দৈনিক পত্রদূতে ”  নগরঘাটার ভৈরবনগরে নষ্ট ময়দায় তৈরি হচ্ছে খাবার: দেখবে কে?” শিরোনামে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি প্রশাসনের দৃষ্টিগোচর হয়।