মোহাম্মদ মাজহারুল ইসলাম খান,মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জ-২ আসনে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে নিয়ে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারনায় ব্যাস্ত হয়ে উঠেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কন্ঠশিল্পী মমতাজ বেগম এমপি। এ উপলক্ষ্যে তিনি চষে বেড়াচ্ছেন নির্বাচনী এলাকার গ্রাম-গঞ্জ, হাট-বাজার, পাড়া-মহল্লা সর্বত্র। করছেন গণসংযোগ, পথসভা, সমাবেশ ইত্যাদি। সাথে রাখছেন জেলা-উপজেলা, ইউনিয়ন-ওয়ার্ডসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীদের।
আজ শুক্রবার সন্ধ্যা ৭ টায় সিংগাইর উপজেলার পানিশাইল বাজারে তেমনি এক পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় রাতের অন্ধকারে আগে থেকেই অপেক্ষেয়মান উপচে পড়া জন-সাধারণের ভীরে নিজের গাড়ী থামিয়ে, গাড়ীতে দাঁড়িয়ে সকলকে অভিনন্দন জানান মমতাজ বেগম। এর পর জামির্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম রাজুর উপস্থাপনায় উপস্থিত জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখেন কন্ঠশিল্পী মমতাজ বেগম এমপি। তিনি আওয়ামী লীগ সরকারের নানা উন্নয়নমূলক কর্মকান্ডের কথা তুলে ধরে দল-মত নির্বিশেষে সর্বসাধারণকে আবার নৌকা মার্কায় তাদের মূল্যবান ভোট দেওয়ার জন্য আহ্বান জানান।



