নির্বাচন উপলক্ষে নগরঘাটায় যৌথ বাহিনীর মহড়া

23

মো. মামুন হোসেন : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যে কোন ধরনের সহিংসতা ও নাশকতা প্রতিরোধে তালা উপজেলার নগরঘাটা পোড়ার বাজারে পুলিশের বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট, পাটকেলঘাটা থানা পুলিশ ও সেনা সদস্য টিমের সমন্বয়ে এই মহড়া হয়। নগরঘাটার বিভিন্ন স্থানে জনসাধারণের নিকট এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নতি করতে সহযোগিতা চান। এলাকায় চুরি, ডাকাতি, মাদক, সন্ত্রাস নির্মূল,নির্বাচন কালীন আইন শৃঙ্খলা রক্ষা করতে পুলিশকে সহযোগিতা করার জন্য আহবান করেন।

২৩ ডিসেম্বর সন্ধ্যা ৬ টা ২০ মিনিটের সময় পোড়ার বাজারে আসেন, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিমেষ বিশ্বাস, তালা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ অপু সারোয়ার ( অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত ), পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ মো. রেজাউল ইসলাম রেজা, সেনা সদস্য সহ সঙ্গীয় ফোর্স ।

এ সময় নির্বাচনকে ঘিরে সাধারণ জনগন কোন রকম নিরাপত্তা হীনতায় আছেন কিনা সে ব্যাপারে খোঁজ খবর নেন ।