নগরঘাটায় হিজড়াদের আক্রমনে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ

21

মোঃ সাইদুজ্জামান শুভ : তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের পোড়ারবাজারে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে ব্যবসায়ী মালিকেরা।

শুক্রবার সন্ধ্যার পরে বাজারে একদল হিজড়ারা প্রবেশ করে। প্রবেশ করে তারা টাকা তুলতে থাকে প্রত্যেক দোকান থেকে।

এ সময় টাকা দেয়ার ভয়ে অধিকাংশ দোকান মালিকেরা দোকান বন্ধ করে দেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত হিজড়ারা বাজারে ছিলো।