নিজস্ব প্রতিনিধি ।। তালা উপজেলার নগরঘাটা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সম্ভাব্য করোনাভাইরাস রোগীদের নমুনা সংগ্রহ করা হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) নগরঘাটা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সম্ভাব্য করোনাভাইরাস রোগীদের নমুনা সংগ্রহ করেন তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনিশিয়ান মো. রিপন হোসেন, এইচআই মোল্লা শহিদুল ইসলাম এবং এমটি ল্যাব সাবরিনা খাতুন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, নগরঘাটা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপ-সহকারী মেডিকেল অফিসার বিধান চন্দ্র দাস, এইচএ সাহারা খাতুন, এইচএ মো. শাহিনুর রহমান প্রমূখ।



