নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার নগরঘাটায় মেলা থেকে বাড়িতে পৌছায়ে দেয়ার কথা বলে ১৩ বছরের এক কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ করেছে।
জানা যায়,নগরঘাটা ইউনিয়নের ত্রিশ মাইল মোড়ে মেলা হতে গত বৃহস্পতিবার রাত অনুমানিক ৯.০০ ঘটিকার দিকে বাড়িতে পৌছে দেয়ার কথা বলে মোটরসাইকেলে তুলে নিয়ে বঙ্গবন্ধু পেশা ভিত্তিক স্কুল মাঠের পার্শ্ববর্তী বটতলায় ধর্ষণ করে একই এলাকার রাকিব অানছারীর ছেলে অালমগীর হোসেন (৩৪) নামে এক লম্পট।
মেয়েটিকে ধর্ষণের এক পর্যায়ে রক্তপাত শুরু হলে তার চিৎকারে পাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে। এ সময় ধর্ষণকারী অালমগীর কৌশলে পালিয়ে চলে যায়। পরে স্থানীয় জনগন মেয়েটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করে।
মেয়েটির পরিবার ধার্মিক হওয়ায় লোক-লজ্বার ভয়ে ঘটনাটি কাউকে জানায় নি।বর্তমানে মেয়েটিকে ঘরে অাটকে রেখে বাড়িতেই চিকিৎসা দিচ্ছে।
ধর্ষণকারী আলমগীর বর্তমানে আত্মগোপনে রয়েছে । লম্পট আলমগীর হোসেনের বিরুদ্ধে বিভিন্ন নাশকতা সহ সরকারী গাছ কাটা, চাদাবাজি, মারামারি সহ ৬টি মামলা রয়েছে।ধর্ষণকারী অালমগীর হোসেনের ব্যবহৃত মোবাইল (০১৭৬৭৬৩৮০৯৫) নাম্বারে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেন নি।
এ বিষয়ে পাটকেলঘাটা থানার ডিউটি অফিসার এসঅাই জাকির হোসেনের সাথে কথা বললে তিনি জানান,ধর্ষণের ঘটনায় থানায় এখনো পর্যন্ত কেউ অভিযোগ দায়ের করেনি।অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।



