নগরঘাটায় ওয়ার্কার্স পার্টির ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত

11

মোঃ ইয়াছিন আলি : সাতক্ষীরা তালা উপজেলা ২নং নগরঘাটা ইউনিয়ন পরিষদ চত্তরে ২১ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৩ ঘটিকার সময় নগরঘাটা ইউনিয়ন ওয়ার্কার্স পার্টির আয়োজনে সামাজিক ন্যায্যতা-সমতা প্রতিষ্ঠাসহ মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার দ্বাবিতে ইউনিয়ন সম্মেলন-২০১৮ অনুষ্ঠিত।

ইউনিয়ন ওয়ার্কার্স পার্টির সভাপতি কালিপদ মন্ডলের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো’র সদস্য ও তালা কলারোয়া-১ আসনের সংসদ সদস্য এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপাধ্যক্ষ মহিবুল্লাহ মোড়ল, অধ্যাপক সাবীর হোসেন, এ্যাড. ফাহিমুল হক কিসলু, নগরঘাটা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান লিপু ও অজিত কুমার রাজবংশী।

ইউনিয়ন যুবমৈত্রীর মোঃ মিজানুর রহমান, ইউনিয়ন ছাত্রমেত্রী সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন,যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান প্রমূখ।