নগরঘাটার ঋষিপাড়ায় বইছে ভোটের হাওয়া

40
ভোট,Vote
ভোট,Vote

মামুন / ইয়াছিন :: তালা উপজেলার ২নং নগরঘাটা ইউনিয়নের ঋষিপাড়া গ্রামে পূজা কমিটি না থাকায় টাকা পয়সার আয় ব্যায় নিয়ে নিজেদের ভিতরে বিরোধ সৃষ্টি হলে মীমাংসার জন্য ২নং নগরঘাটা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান লিপুর সরনাপর্ণ হয়।

এই ঘটনায় চেয়ারম্যান দুই পক্ষের কথা শুনে পাড়া ভিত্তিক ভোটের সিদ্ধান্ত নেন। এতে করে এলাকায় যাদের জনপ্রিয়তা বেশি তারা ভোটে জয়লাভ করে আগামী ৩ বৎসরে জন্য উক্ত কমিটি পরিচালনা করার জন্য মত প্রকাশ করেন। সবাই চেয়ারম্যান কামরুজ্জামান লিপু’র সাথে সহমত পোষন করে ভোটের প্রস্তুতি গ্রহন করেন।

এই নির্বাচনে সভাপতি পদে ২ জন প্রাথী ১.গৌতম দাস (চেয়ার প্রতীক),২. মিন্টু দাস( ছাতা প্রতীক)। সহ-সভাপতি পদে ২ জন প্রার্থী ১. প্রদাশ( আনারস প্রতীক ) ২. প্রশান্ত দাস( তালা প্রতীক)। সাধারণ সম্পাদক পদে ৩ জন প্রার্থী ১. উত্তম দাস( টিউবওয়েল প্রতীক) ২. বাবু রাম দাস ( সেলায় মেশিন প্রতীক ) ৩. অশোক দাস( মাছ প্রতীক )। সহ-সাধরণ সম্পাদক পদে ২ জন প্রার্থী ১. প্রদীপ দাস( আম প্রতীক) ২, পূর্ণ দাস ( ডাব প্রতীক)। ক্যাশিয়ার পদে ২ জন প্রার্থী ১. সঞ্জয় দাস ( শাপলা ফুল প্রতীক ) ২. ইন্দ্রজীত দাস ( কলস প্রতীক)। সহ- ক্যাশিয়ার পদে ২জন প্রার্থী ১. সুদেব দাস ( দৈত কলম প্রতীক) ২. প্রশান্ত দাস ( বই প্রতীক)। পরিচালক পদে ২ জন প্রার্থী ১ কার্তীক দাস ( বটগাছ প্রতীক ) ২. গোপাল দাস ( বাই সাইকেল প্রতীক) নিয়ে পাড়ায় নির্বাচনী প্রচারনা চালাচ্ছেন।

সভাপতি পদোপ্রার্থী মিন্টু দাসের সঙ্গে কথা বললে তিনি বলেন, এই নির্বাচনে আমি সভাপতি নির্বাচিত হলে সকল বিরোধ ভুলে সবাইকে সাথে নিয়ে এলাকার উন্নয়নমূলক কাজ করবো, এলাকার পুরোনো মন্দির সংস্কার করবো। তিনি আরো বলেন আমাদের গ্রামে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা কালি পূজা আবার নতুন করে উর্যাপন করবো।