মো: মামুন হোসেন : সাতক্ষীরা তালা উপজেলার নগরঘাটা বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন , মোঃ সাইদুল ইসলাম বাবলু প্রধান শিক্ষক নগরঘাটা কবি নজরুল বিদ্যাপীঠ। অনুষ্ঠান পরিচালনা করেন,মোঃ আব্দুস সাত্তার প্রধান শিক্ষক ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,শিক্ষিকা পারভীন সুলতানা, রোকসানা পারভীন,সালমা খাতুন,শিক্ষক সাইফুজ্জামান সুমন ও মো: সাইদুর রহমান। স্কুল ম্যানেজিং কমেটির মোঃ নজরুল ইসলাম, আঃ বারী মোড়ল,আজিজুর রহমান মনি,নারায়ন চন্দ্র পাল,রেশমা বেগম ও রেবেকা প্রমুখ।



