নগরঘাটা বোর্ড স:প্রা: বিদ্যালয়ে মানবতার দেয়াল উদ্বোধন

44

ডেস্ক নিউজ: “মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য” এ শ্লোগান সামনে রেখে তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের নগরঘাটা বোর্ড সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মানবতার দেয়াল উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মানবতার দেয়াল উদ্বোধন করেন নগরঘাটা বোর্ড সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সাত্তার।

এ সময় উপস্থিত ছিলেন, অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক পারভীন সুলতানা, সাইফুজ্জামান, রোকসানা পারভীন, সাইদুর রহমান, মন্জু রানী, মোঃ মফিজুল ইসলাম।