নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা-খুলনা সড়কের ত্রিশ মাইল মোড়ে মটরসাইকেল ও এ্যাম্বুলেন্সের মূখোমুখি সংঘর্ষে মটরসাইকেল চালক সহ দুই জন নিহত হয়েছে। এসময় আহত হয়েছে এ্যাম্বুলেন্স ড্রাইভার। নিহত দুইজন সাতক্ষীরা টাউন বাজার এলাকার স্টার ক্যাবল এর কর্মচারী। আজ দুপুর ২টা ৩০ মিনিটে এ দূর্ঘটনা ঘটে।
পথিমধ্যে ত্রিশ মাইল নামক স্থানে আসতেই বিপরীত দিক থেকে আসা তালা সার্জিকাল ক্লিনিকের একটি এ্যাম্বুলেন্সের সাথে সরাসরি সংর্ঘষ হয়।

এসময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠালে পথিমধ্যে ওই দুই ক্যাবল কর্মচারী মৃত্যু হয়। এ সময় এ্যাম্বুলেন্স ড্রাইভার হজরত আলী গুরুতর আহত হন।
পুলিশ ও প্রত্যাক্ষদর্শীরা জানায়, সাতক্ষীরার স্টার ক্যাবলের কর্মচারী উত্তর কাটিয়ার আবুল হোসেনের ছেলে কামরুজ্জামান ও ইনতাজ আলীর ছেলে আব্দুস সালাম তালা উপজেলা থেকে ডিসের লাইন মেরামত করে দুপুরে মটরসাইকেল যোগে সাতক্ষীরা শহরে ফিরছিল।



