মো জাকির হোসেন: তালা উপজেলার নগরঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের উদ্যোগে করোনা সর্তকতায় লিফলেট বিতরণ করা হয়েছে। মঙ্গরবার (২৪ মার্চ) সন্ধ্যার সময় নগরঘাটা পোড়ার বাজারের রাইসমিল মোড়ে করোনা সর্তকতায় লিফলেট বিতরণ করেন নগরঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান লিপু।
এ সময় উপস্থিত ছিলেন নগরঘাটা ইউপি সদস্য মোঃ মনিরুজ্জামান মনি, আওয়ামীলীগ নেতা মোঃ মিজানুর রহমান মিজান, মোঃ সাহাদাত হোসেন, মোঃ মফিজুল ইসলাম, মোঃ সিরাজুল ইসলাম, মীর কাশেম, আব্দুল ওদুদ প্রমুখ।
এ সময় ইউপি চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান লিপু বাজারের সকল দোকানদারকে করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে সর্তক হওয়ার পরামর্শ দেন।


