নগরঘাটা ইউনিয়নের বিভিন্ন স্থানে সোলার প্যানেল স্থাপন

12

মো. জাবের হোসেন : “শেখ হাসিনা’র উদ্যোগ,ঘরে ঘরে বিদ্যুৎ” এ অঙ্গিকার বাস্তবায়নের অংশ হিসাবে পাটকেলঘাটা থানার নগরঘাটা ইউনিয়নে বিনামূল্যে সোলার প্যানেল বিতরণের দ্বিতীয় পর্যায়ে সোলার প্যানেল ইউনিয়নের গুরুত্বপূর্ণ স্থানে স্থাপন করা হয়েছে।

ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান লিপু বলেন, শেখ হাসিনার উদ্যোগে বরাদ্দকৃত সোলার প্যানেলগুলো ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে স্থাপন করাতেই রাতে চলাচলের জন্য সাধারণ জনগনের এখন অনেকটা সুবিধা হয়েছে।

এর আগে নগরঘাটা ইউনিয়নে ৭ টি সোলার প্যানেল স্থাপন সহ গতকাল সোমবার ৬ টি প্যানেল স্থাপন করা হলো।