নগরঘাটায় নির্বাচনী পথসভায় এড. মুস্তফা লুৎফুল্লাহ

56

মো. মামুন হোসেন : একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ২৫ ডিসেম্বর মঙ্গলবার রাত ৯ ঘটিকার সময় নগরঘাটা পোড়ার বাজারে ১৪ দল ও মহাজোটের নির্বাচনী পথসভায় নৌকা প্রতিকের প্রার্থী এড. মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন, একাত্তরের পরাজিত শক্তিকে ক্ষমতায় যাওয়ার অধিকার নেই।

এসময় তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালীন পর পর তিন তিন বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন অর্জন করেছে। হাওয়া ভবন খুলে দেশের সম্পদ বিদেশে পাচার করা হয়েছে।পূনরায় যদি সেই জামায়াত-বিএনপি ক্ষমতায় যায় তাহলে দেশে জয় বাংলা বলার মত লোক থাকবেনা। ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষে শেখ হাসিনা সরকারের বিকল্প নেই। বিএনপি ক্ষমতায় থাকাকালিন সময়ে দেশের জনগন কি পেয়েছে, অার অা’লীগ সরকার ক্ষমতায় থাকাকালিন সময়ে দেশের মানুষ কি পেয়েছে সেটা সবাই জানে।

এই নগরঘাটায় প্রায় ১৫ হাজার ভোট। ভোট দেবার অধিকার জনগনের, অার পাওয়ার অধিকার যিনি কাজ করেছেন তিনি।যিনি জনগনের জন্য দিন-রাত অক্লান্ত পরিশ্রম করছেন তিনি হলেন দেশ নেত্রী বঙ্গকণ্যা শেখ হাসিনা। সেজন্য নগরঘাটার ১৫ হাজার ভোট নৌকায় চাই বলে তিনি জনগনের কাছে দাবি অাহ্বান করেন ।

তিনি অারো বলেন,যারা মানুষকে পুড়িয়ে মেরেছে,জোর করে কৃষকের জমির ধান কেটে নিয়েছে,রাস্তার গাছগুলো কেটে ফেলেছে,মানুষের মৌলিক অধিকার ক্ষর্ব করেছে তাদের ভোট চাওয়ার ও ভোট পাবার অধিকার নেই।সেজন্য অাসেন বাংলাদেশের উন্নয়নের মার্কা,বঙ্গবন্ধুর মার্কা, শেখ হাসিনার মার্কা নৌকাকে বিজয় করার জন্য ৩০ ডিসেম্বর সারাদিন নৌকায় ভোট দিয়ে উন্নয়নের যাত্রাকে সহজ করে দেই।

স্বাধীনতার পরও বহুবার বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় থেকেছে। কিন্তু লুটপাট, দুর্নীতি ছাড়া দেশের জনগণের জন্য কিছুই করেনি। একসময় দিনে দুপুরে বিভিন্ন ইউনিয়নে মানুষ শান্তিতে চলাফেরা করতে পারতো না। অথচ আওয়ামী লীগ সরকারের আমলে মানুষ নিরাপদে চলাচল করতে পারে, নিশ্চিন্তে ঘরে ঘুমাতে পারে।

আপনাদের সেই দলকে ভোট দেওয়া উচিত যে দল উন্নয়নের জন্য কাজ করেছে, যে দল দেশের স্বাধীনতা এনেছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের ফলে দেশের প্রতিটি ক্ষেত্রে বিস্ময়কর উন্নয়ন হয়েছে। সরকারের উন্নয়নের জোয়ারে ভেসে গেছে বিএনপি। দেশে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আ’লীগের বিকল্প নেই। ফলে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আ’লীগকে পুনরায় ক্ষমতায় আনতে হবে।

এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন অা’লীগের সভাপতি আক্তারুজ্জামান, সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান লিপু, নগরঘাটা কবি নজরুল বিদ্যাপীঠের প্রধান শিক্ষক সাইদুল অালম বাবলু, ইউনিয়ন যুবলীগ, কৃষকলীগ সহ অা’লীগের সকল নেতৃবৃন্দ ও নেতা-কর্মীরা ।