নগরঘাটায় নতুন ভোটারদের মাঝে আইডি কার্ড বিতরণ

89

ফারুক হোসেন : তালা উপজেলার ২নং নগরঘাটা ইউনিয়নের নতুন ভোটারদের মাঝে ২৭ জানুয়ারি ২০১৯ রোববার সকাল ৯ ঘটিকার সময় ইউনিয়ন পরিষদ চত্বরে নতুন ভোটারদের মাঝে উপজেলা নির্বাচন কমিশন অফিসের নির্দেশে লেমিনেটিং আইডি কার্ড বিতরণ করা হয় ।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৬ ও ২০১৭ সালের নিবন্ধিত ইউনিয়নের প্রায় ২ হাজার নতুন ভোটারদের মাঝে এই লেমিনেটিং কার্ড বিতরণ করা হয় । উক্ত আইডি কার্ড বিতরণ অনুষ্ঠানে ইউপি সচিব মো. আ. রাজ্জাকের পরিচালনায় সভাপতিত্ব করেন নগরঘাটা ইউপি চেয়ারম্যান মো. কামরুজ্জামান লিপু ।

এসময় আরো উপস্থিত ছিলেন, তালা উপজেলা নির্বাচন অফিস সহকারি মো. মামুনুর রশিদ , প্যানেল চেয়ারম্যান মোঃ আব্দুস সামাদ সহ নয়টি ওয়ার্ডের পুরুষ ও মহিলা সদস্য প্রমূখ ।