নওগাঁর মহাদেবপুরে গৃহবধূকে পেছন থেকে ঝাপটে ধরায় ধর্ষণ চেষ্টার অভিযোগ

30

মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মহাদেবপুরে এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে হিন্দু মহিলাকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শনিবার রাতে মহাদেবপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, ভূক্তভোগী উপজেলা সদরের ব্রাহ্মণ পাড়ার শ্রী অমল রায়ের স্ত্রী । তিনি প্রতিদিন ভোর বেলা পূঁজা দেয়ার জন্য বিভিন্ন গাছ থেকে ফুল সংগ্রহ করেন।

শুক্রবার ভোরে পূঁজার ফুল সংগ্রহ করার সময় রামচন্দ্রপুর বাহারুল উলুম আলিম মাদ্রাসার শিক্ষক মোঃ আবু বক্কর (৪৮) তাকে পিছন থেকে ঝাপটে ধরে ধর্ষণ এবং শ্লীলতাহানির চেষ্টা করে। এসময় তিনি চিৎকার শুরু করলে আবু বক্কর পালিয়ে যায়।

পরবর্তীতে শনিবার রাতে ভূক্তভোগী নিজে মহাদেবপুর থানায় আবু বক্করকে আসামী করে একটি মামলা দায়ের করেন।

মহাদেবপুর থানার ওসি -তদন্ত মোঃ আবুল কালাম আজাদ বলেন, এ বিষয়ে একটি মামলা হয়েছে। অভিযুক্তকে অাটকের চেষ্টা চলছে।