তালা উপজেলার ধানদিয়া ইউনিয়নে মৌলভীবাজার থেকে নগরঘাটা যাওয়ার মধ্য রাস্তাটি ফাঁটল দেখা দিয়েছে। মাছের ঘের করে রাস্তা ফাঁটল দেখা দিয়েছে।
স্থানীয় জনগণ ও এলাকাবাসীর একমাত্র চলাচলের রাস্তা এইভাবে যদি ফাঁটল হয়ে রাস্তা বিলীন হয়ে যায় বিপাকে পড়বে ধানদিয়া পাচপাড়া মৌলভীবাজারে ও আলীপুরের নগরঘাটা কবি নজরুল বিদ্যাপিঠের ছাত্র-ছাত্রী ও সর্বস্তরের জনগণ।
সাধারণ মানুষের প্রয়োজন বা ক্লিনিকসহ অনেক জানমালের ক্ষতি হবার সম্ভাবনা। এ এলাকার মৌলভী বাজার কৃষি চাষের বা কাঁচামালের একটি বাজার সেটা হলো মৌলভী বাজারের উপর নির্ভরশীল।
বর্তমানে মৌলভীবাজারে কাঁচামালের মৌসুম চলছে। হঠাৎ করে রাস্তা ফাটল দেয়াই সাধারণ মানুষের ক্ষতি হবার সম্ভাবনা। বর্তমানে করোনাভাইরাসের কারনে মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। তালা উপজেলা প্রশাসন মহোদয়ের সুদৃষ্টি কামনা করেছে সাধারণ জনগন।
রাস্তা ফাঁটলের বিষয়ে ধানদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, উক্ত ফাটল স্থানের এই মুর্হূতে কোনো কিছু করা সম্ভব হবে না।


