ধানদিয়ায় একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

55
ধানদিয়ায় একুশে ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিনিধি: তালা উপজেলার ধানদিয়া ইউনিয়নে মহান একুশের প্রথম প্রহরে ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারিতে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে জীবন উৎসর্গ করা ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন ধানদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মীরা। একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাধারণ মানুষ থেকে সকল স্তরের মানুষ সমবেত হন ধানদিয়া ইউনিয়নের ফুলবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ মিনারে।

শনিবার (২১শে ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ধানদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, তালা উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি ও ধানদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি সন্তোষ কুমার বিশ্বাস, মুক্তিযোদ্ধা তবিবুর রহমান, ধানদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডাঃ শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মাষ্টার শহীদুল ইসলাম, ধানদিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ মাসুম খান, সাবেক আহবায়ক গাজী ইকবাল, ধানদিয়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক মিলন, যুগ্ন আহবায়ক খান মোঃ আফজাল হোসেন, ধানদিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইমরান খান, সাধারণ সম্পাদক আনিসুর রহমান সহ আওয়ামী লীগের সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।