কে,এম,রেজাউল করিম দেবহাটা ব্যুরো : স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আইজিপি কাপ কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। দেবহাটা থানা পুলিশের আয়োজনে সোমবার সকাল ১০টা ৩০মিনিটে দেবহাটা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়। কাবাডি প্রতিযোগিতার উদ্বোধনী খেলায় প্রধান অতিথি ছিলেন দেবহাটা সার্কেলের সহকারী পুলিশ সুপার শেখ ইয়াছিন আলী।
বিশেষ অতিথি ছিলেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা, (ওসি) তদন্ত উজ্জ্বল কুমার মৈত্র সেকেন্ড অফিসার মনিরুল ইসলাম ,দেবহাটা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল হক,দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আর কে বাপ্পা, কোষাধ্যক্ষ কে এম রেজাউল করিম, নির্বাহী সদস্য মো: ইয়াসিন আলী ,দৈনিক দৃষ্টিপাতের নির্বাহী সম্পাদক আবু তালেব মোল্যা,কুলিয়া ইউনিয়ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রুহুল কুদ্দুস, পারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দীন বিশ্বাস। কাবাডি প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে প্রতিদ্বন্দ্বী পারুলিয়া ইউপি দলকে ৪৪ পয়েন্টে হারিয়ে কুলিয়া ইউপি দল জয়লাভ করে।
খেলাটি পরিচালনা করেন বহেরা এটি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষক রফিকুল ইসলাম রফিক,রুহুল আমিন মোড়ল,আব্দুল আল মামুন,রুহুল আমিন শেখ প্রমুখ। মঙ্গলবার কাবাডি প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।



