কে,এম,রেজাউল করিম দেবহাটা ব্যুরো : দেবহাটার কুলিয়ায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মনিরুল ইসলাম মনি গনসংযোগ করেছেন।
শনিবার দিন ব্যাপী কুলিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় আওয়ামীলীগের নেতা কর্মী ও জন সাধানের সাথে গণসংযোগ ও মতবিনিময় করেছেন উপজেলা আওয়ামীলীগের কাউন্সিলারদের ভোটে দলীয় ভাইস চেয়ারম্যান প্রার্থীতায় প্রথম স্থান নির্বাচিত উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনি।
গনসংযোগ ও মতবিনিময় কালে মনিরুল ইসলাম মনি বলেন, আপনারা যে ভাবে কাউন্সিলার ভোটে দলীয় প্রার্থী হিসাবে আমাকে নির্বাচিত করেছেন তার জন্য আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। আগামী উপজেলা নির্বাচনে তেমনি ভাবে সবাইকে পাশে চাই। আমি আপনাদেরকে সাথে নিয়ে দেবহাটা উপজেলাকে সন্ত্রাস, মাদক ও দুর্নীতি মুক্তি মডেল উপজেলা হিসাবে গড়ে তুলতে চাই। এছাড়া তিনি এলাকার সাধারণ মানুষের খোঁজ- খবর নেন এবং সকলের কাছে দোয়া কামনা করেন।



