দেবহাটায় নলতা হাইস্কুলের প্রাক্তন ছাত্র সংগঠনের অর্থায়নে সুরক্ষা সামগ্রী বিতরণ

20

কে এম রেজাউল করিম, দেবহাটা ব্যুরো : দেবহাটায় নলতা হাইস্কুলের প্রাক্তন ছাত্র সংগঠনের অর্থায়নে সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে নলতা হাইস্কুলের প্রাক্তন ছাত্র সংগঠনের অর্থায়নে মানবতার কল্যানে ফ্রী অক্সিজেন, মাস্ক, অক্সিমিটার ও করোনা সংক্রান্ত ঔষধ বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ডেপুটি ল্যান্ড রিফ্রমস কমিশনার (যুগ্ম-সচিব)  মোঃ আবু মাসুদ।  বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ মুজিবর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, ইউ‌নিয়ন আওয়ামীলী‌গের সভাপ‌তি সরদার আমজাদ হোসেন, নলতা হাইস্কুলের প্রাক্তন ছাত্র ওয়ান ব্যাং‌কের কর্মকর্তা মাজহারুল আনোয়ার সহ সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ডাঃ আব্দুল লতিফ।

দেবহাটার ৫টি কিশোরী ক্লাবে বিভিন্ন সামগ্রী বিতরণ

কে এম রেজাউল করিম, দেবহাটা ব্যুরো : মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের আওতায় দেবহাটা উপজেলায় পরিচালিত ৫টি ক্লাবে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ সভা কক্ষে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিতরণ কালে উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা আক্তার। এসময় মহিলা বিষয়ক অধিদপ্তরের হিসাবরক্ষক মিজানুর রহমান, অফিস সহকারী দিপুআর রহমান, কেনারাম মন্ডল, ৫টি কিশোরী ক্লাবের শিক্ষক গন উপস্থিত ছিলেন। ক্লাবগুলোতে সাংস্কৃতিক উপকরণ (তবলা, হারমনিয়াম), ক্রীড়া সামগ্রী (ক্যাম, লুডু, দাবা) ও অন্যান্য উপকরণ (খাতা, কলম, মার্কার, প্লাস্টিকের ঝুড়ি, ফুলদানি, মগ, ঝাড়ু ইত্যাদি) প্রদান করা হয়।