কে,এম রেজাউল করিম, দেবহাটা ব্যুরোঃ দেবহাটায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উপলক্ষ্যে চিনেডাঙ্গা শাখা আহছানিয়া মিশন ও দেবহাটা সদর শাখা আহছানিয়া মিশনের আয়োজনে পৃথক পৃথকভাবে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
চিনেডাঙ্গা আহছানিয়া মিশনের সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মাহফিলে প্রধান বক্তা ছিলেন মাওলানা আবু সাঈদ রংপুরী। ২য় বক্তা ছিলেন মাওলানা নুরুল হক। এসময় অন্যান্যের মধ্যে মুক্তিযোদ্ধা সাবুর আলী, হারুন-অর রশিদ, সহ-সভাপতি আলহাজ¦ আব্দুল জলিল, ইউপি সদস্য মোনাজাত আলী, কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়া দেবহাটা শাখা আহছানিয়া মিশনের আয়োজনে অনুষ্ঠিত মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন দেবহাটা শাখা আহছানিয়া মিশনের সভাপতি মুক্তিযোদ্ধা কামরুল হুদা।
এসময় আনোয়ারুল হক, দেবহাটা প্রেসক্লাবের সদস্য সচিব আর.কে.বাপ্পা, মিশনের কর্মকর্তা সৈয়দ জাহিদ হাসান, কামাল পাশা বাবু, আবুল কালাম পলাশ প্রমুখ উপস্থিত ছিলেন।



