দেবহাটায় পরিবহন ও বাস শ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী প্রদান

32

কে এম রেজাউল করিম, দেবহাটা : দেবহাটায় করোনাকালীন সময়ে কঠোর লকডাউনের কারনে কোভিড-১৯ দ্বিতীয় ঢেউ মোকাবিলায় কর্মহীন হয়ে পড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের পরিবহন ও বাস শ্রমিকদের মাঝে, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মানবিক উপহার হিসাবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ৯ ই আগষ্ট, ২১ ইং তারিখ সোমবার বেলা সাড়ে ১২ টায় উপজেলার পাঁচটি ইউনিয়নের মোট ১৮১ জন পরিবহন ও বাস শ্রমিকদের এসব খাদ্য সামগ্রী প্রদান করা হয়।
দেবহাটা উপজেলা সদরের ফুটবল মাঠে খাদ্য সামগ্রী বিতরণ করেন। উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ মুজিবর রহমান, দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তার, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনি, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ ইয়াছিন আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বশার, কালীগঞ্জ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের সহ সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন। মোট ১৮১ জন উপকারভোগীর মাঝে প্রতিজনকে চাল ১০ কেজি, ডাল ১ কেজি, তেল ১ লিটার, আলু ৩ কেজি, পেয়াজ ২ কেজি, মসুরের ডাল ১ কেজি, সাবান ১ পিচ ও লবন আধা কেজি করে বিতরন করা হয়।