সেলিম রেজা, মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি : বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করায় ঝিনাইদের দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা করায় মহেশপুরে মানব বন্ধন।
আসিফ ইকবাল কাজল ও শাহারিয়ার আলম সোহাগের নামে ঝিনাইদহের কালিগঞ্জ অগ্রনী ব্যাংক শাখার দুই কর্মকর্তা কতৃক মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে মহেশপুর উপজেলার সমস্থ সাংবাদিক বৃন্দ প্রতিবাদ সভা ও মানব বন্ধন করেছে। সোমবার সকালে মহেশপুর থানার সামনে আয়োজিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন পদ্মপুকুর ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল হাই, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম সিরাজ,জেলা পরিষদের সদস্য এম এ আসাদ, প্রভাষক মুকুল গাজী,উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক ইয়াকুব আলী, আর টিভির জেলা প্রতিনিধি শিপলু জামান, মাই টিভির জেলা প্রতিনিধি মিঠু মালিতা প্রেস ক্লাব মহেশপুরের সভাপতি সরোয়ার হোসেন, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, মডেল প্রেস ক্লাবের আহবায়ক কমিটির সদস্য আব্দুস সেলিম, সাংবাদিক ওবাইদুল হক,খায়রুজ্জামান চপল,জালাল উদ্দিন,শহীদুল ইসলাম, জাকির হোসেন,মোস্তাফিজুর রহমান উজ্জল,সাব্বির হোসেন, আব্দুর রহিম, সেলিম রেজা, এস আর সোহেল ,জমসেদ আলম বকুল, আব্দুর রহিম, জসিম উদ্দিন, কসিম উদ্দীন, মশিয়ার রহমান টিংকু, রবিউল ইসলাম ,আহসান হাবীব সাগর, সাইদুর রহমান সাইদ,রওনক শাহারিয়ার শাকিল,মিজানুর রহমান,মমিনুর রহমান প্রমুখ।


