তুরস্কে নিখোঁজ সাংবাদিক সৌদি কারাগারে!

13
তুরস্ক

তুরস্ক থেকে নিখোঁজ সাংবাদিক জামাল খাশোগিকে সৌদি আরবে নিয়ে যাওয়া হয়েছে। ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে গিয়ে নিখোঁজ হয়েছিলেন ওই সাংবাদিক। তাকে কনস্যুলেটে আটকে রেখে জোরপূর্বক বিমানে তুলে সৌদি নেয়া হয়েছে। সৌদি আরবের একটি সূত্রের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে লেবাননের দৈনিক পত্রিকা আল-আখবার।

খবরে বলা হয়েছে, জামাল খাশোগিকে বিমানে করে রিয়াদে নেয়ার বিষয়টি তুরস্ককে জানানো হয়েছে। জামাল খাশোগি ২০১৭ সাল থেকে স্বেচ্ছায় যুক্তরাষ্ট্রে নির্বাসনে ছিলেন।

জামাল খাশোগি সৌদি আরবের বর্তমান শাসক পরিবারের একজন কঠোর সমালোচক। আল-আখবার পত্রিকায় বলা হয়েছে, তুর্কি নিরাপত্তা কর্মকর্তাদের সহায়তায় খাশোগিকে সৌদি কন্স্যুলেটের আলাদা একটি গেট দিয়ে বের করে গাড়িতে তোলা হয়। এরপর তাকে দেশে পাঠানোর জন্য বিমানবন্দরে নেয়া হয়। সৌদিতে তাকে একটি কারাগারে বিশেষ ব্যবস্থায় আটকে রাখা হয়েছে।