এসএম বাচ্চু, তালা প্রতিনিধি : ডাকাতি প্রস্তুতিকালে সরঞ্জাম সহ ৫ ডাকাতকে আটক করেছে তালা থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে জাতপুর বট তলা সংলগ্ন ধানের চাতাল এলাকায়।
গ্রেফতার কৃত আসামিরা হলেন, পাটকেলঘাটা এলাকার মৃত সাইদুর গাজীর পুত্র মোঃ কবির গাজী ওরফে কালু(৫০),একই এলাকার মোঃ জয়নাল মোড়লের পুত্র মোঃ শরিফুল ইসলাম (২৬), সাতক্ষীরা থানার ধুলিহার গ্রামের মৃত আখের আলী সরদারের পুত্র মোঃ আব্দুর রহমান সরদার (৪০), মোঃ বাবু সরদারের পুত্র আতাউর রহমান (২৫) পিতা- অজ্ঞাত এর পুত্র শাহিন (২৮)।
থানা সুত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে তালা থানার অফিসার ইনর্চাজ(ওসি) মেহেদী রাসেল জানতে পারেন কয়েক জন সংঙ্গবদ্ধ ডাকাত চক্র ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদ পেয়ে শুক্রবার দিবাগত রাতে ২.৪৫ দিকে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সঙ্গীয় ফোর্স তালা থানাধীন জাতপুর বটতলা সংলগ্ন ধানের চাতাল নামক স্থান থেকে ডাকাতীর প্রস্তুতি কালে ৫ ডাকাত গ্রেফতার করে।
আটককৃত আসামিদের কাজ থেকে, ডাকাতির সরজ্ঞাম লোহার রড,চাকু,হাসুয়া সহ ডাকতির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল ঘটনায় সত্যতা স্বীকার করে বলেন, আটককৃত আসামিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তাদের কে ধাওয়া করে আটক করা হয়েছে। আটককৃত আসামিদের বিরুদ্ধে অপরাধে মামলা রুজু করে আসামীদের বিজ্ঞা আদালতে প্রেরণ করা হয়েছে। মামলা নং-০৫।


