সাহিদুল এনাম পল্লবঃ ঝিনাইদহ সদর উপজেলার সুতালিয়া গ্রামের মোহাম্মাদ আলীর ছেলে আলমগীর হোসেন (৩০) শনিবার সন্ধ্যা ৭ টার দিকে প্রতিপক্ষের হামলায় গুরুত্বর আহত হয়ে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। হাসপাতালের অহত আলমগীরের পিতা মোহাম্মাদ আলী বলে যে আমার ছেলে হাটগোপাল পুর বাজারে কাঠ ব্যবসায়ী।
বাজার শেষ সুতলিয়া পুজা মোন্ডোবের পাশে দোকানে বসে চা খাচ্ছিল এই সময়ে একই গ্রামের হোসেন আলীর ছেলে ইব্রাহীম, আসালত মণ্ডলের ছেলে রমজান আলী, রবিউলের ছেলে বাবু ও আমিরুল, আবুলের ছেলে সাগর, মৃত মালেকের ছেলে সাবেক ইউ পি সদস্য রমিজ, গোলাম আলমের ছেলে মুজাল, সিকদার আলীর ছেলে সুলতান, নুর ইসলামের ছেলে আনারুল, মোহর আলীর ছেলে বাতেন, খলিলের ছেলে মনিরুল, তমিজ উদ্দিনের ছেলে নুর, মৃত মিল্লাত আলীর ছেলে রহমত দোকান থেকে তুলে নিয়ে গিয়ে হত্যা করার উদ্দেশ্যে ব্যাপক মারপিট করে। পরে পরে ওখান থেকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। ওরা আগে আমার উপর হামলা চালিয়েছিল।
এই প্রসঙ্গে ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ মঈন উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলে যে সামাজিক গোলমালের জের ধরে ঘটনা ঘটেছে আমি জানার পরেরই সেখানে পুলিশ পাঠিয়েছি। যদি ঘটনার ভুক্তভোগীরা মামলা করে তাহলে মামলা হবে।



