ঝিনাইদহে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী পালিত

38

সাহিদুল এনাম পল্লব, ঝিনাইদহ জেলা প্রতিনিধি : ঝিনাইদহ ২৫ মে রোজ শনিবার ঝিনাইদহে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২০ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

জেলা শিশু একাডেমীর আয়োজনে আজ সকালে শিশু একাডেমী মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে আলোচনা করে স্থানীয় সরকারের উপ-পরিচালক সাইফুর রহমান খান এবং সাবেক অধ্যক্ষ এ ন এম শাহাজালাল। এর আগে কবিতা আবৃতি, নৃত্য ও নজরুল সংগীত পরিবেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫০ জন শিক্ষার্থী ২ টি ক্যাটাগরিতে প্রতিযোগিতা করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন স্থানীয় সরকারের উপ-পরিচালক সাইফুর রহমান খান। এসময় শিশু বিষয়ক কর্মকর্তা আয়ুব হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলো।