কে এম রেজাউল করিম, দেবহাটা ব্যুরো : জি এম সৈকতের পরিচালনায় নাটক “একটি ভালোবাসা বাঁচাতে এগিয়ে আসুন” প্রচারিত হবে শুক্রবার রাত ৭:৫০ মিনিটে এটিএন বাংলায়।
মোহন খানের রচনায় নাটকটিতে অভিনয় করেছেন সজল, বিদ্যা সিনহা মীম, রেহেনা জলি, ঝুনা চৌধুরী প্রমুখ। নির্মাতা সৈকত জানান একটি রোমান্টিক প্রেমের কাহিনী নিয়ে নাটকটি নির্মাণ করা হয়েছে। আশাকরি দর্শকদের ভালো লাগবে।


