চুয়াডাঙ্গায় মাদক বিরোধী অভিযান ফেনসিডিল সহ আটক ২

30

নওয়াজ শরিফ পিয়াস, চুয়াডাঙ্গা প্রতিনিধি : ঝিনাইদহ র‌্যাব-৬ এর মাদক বিরোধী বিশেষ অভিযানে চুয়াডাঙ্গা বাস টার্মিনাল থেকে বৃহস্পতিবার সকালে ঢাকায় পাচারের সময় একটি ট্রাক থেকে ৫২৬ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র‌্যাব। এ সময় দুইজনকে আটক করা হয়েছে। আটকরা হলেন,চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা পৌর এলাকার নবী চৌধুরীর ছেলে শহিদুল ইসলাম, ঝিনাইদহের মহেশপুরের মানিকদিহী গ্রামের রিয়াজুল ইসলামের ছেলে ফয়সাল মণ্ডল।

র‌্যাবের ঝিনাইদহ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি মো. আমিনুল কবীর তরফদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কের বাস টার্মিনাল থেকে ৫২৬ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, এসব ফেনসিডিল ঢাকায়