চুয়াডাঙ্গায় ছেলের আঘাতে মায়ের মৃত্যু

48
লাল সবুজের কথা- Lal Sobujer Kotha

নওয়াজ শরীফ পিয়াস, জীবননগর প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলার জীবন নগর উপজেলা গঙ্গাদাসপুর গ্রামে আজ শুক্রবার সকাল ১১ ঘটিকার সময় জামিরুল ইসলাম (২৫) নামের যুবক পারিবারিক ঝামেলা কারণে ঝগড়ায় জড়িয়ে পরে মায়ের সাথে

একপর্যায়ে নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে কাঠ দিয়ে তার মায়ের মাথায় আঘাত করে। এবং মা যখন জখম হয়ে যন্ত্রনায় ছটফট করে। ঠিক সেই সময় সে নিজে ও আত্নহত্যা করার জন্য গলায় ফাঁস দেয়ার চেষ্টা চালায়

প্রতিবেশী লোকজন দ্রুত জামিরুল কে দড়ি কেটে নামিয়ে এনে তার মা কে এবং তাকে জীবন নগর উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স এ প্রেরন করে।

সেখানে কর্মরত ডাক্তার জামিরুল এর মা কে মৃত ঘোষণা করে। এবং জামিরুল এর অবস্থার উন্নতি হয়। স্বজনরা লাশ ও জামিরুল কে বাড়িতে নিয়ে আসে।
খরব শুনে জীবন নগর উপজেলা থানা অফিসার ইনচার্জ (ওসি) সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌছায় এবং জামিরুল কে গ্রেফতার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরন করে। এবং লাশ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে প্রেরন করে।