চুকনগরে সড়ক দুর্ঘটনায় আহত ১২

17

চুকনগর প্রতিনিধি : খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার চুকনগরের কাঁঠালতলায় পিকআপ ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১২ গুরতর আহত হয়েছে। আহতদের মুমূর্ষ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (৬ জুলাই) সকাল ৮টায় কাঁঠালতলা বাজারহস্থ মহাসড়কের উপর এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয় লোকজন, ডুমুরিয়া থানা পুলিশ, চুকনগর হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে আহতদের উদ্ধার করে মুমূর্ষ অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশংঙ্কা জনক ছিল বলে সুত্রে জানাযায়।