রাফসান সাইফ সন্ধি, ঘাটাইল উপজেলা প্রতিনিধিঃ আজ বুধবার (২৮ নভেম্বর) টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসন থেকে মনোনয়ন পত্র দাখিল করলেন সাবেক এমপি ও মন্ত্রী, বিএনপি চেয়ার্পাসনের উপদেষ্টা লুৎফর রহমান খাঁন আজাদ।সহকারী রিটার্নিং অফিসার দিলরুবা আহমেদ এর কাছে মনোনয়ন পত্র জমা দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম ভূইয়া বুলবুল ভারপ্রাপ্ত সভাপতি ঘাটাইল উপজেলা বিএনপি, আ.খ.ম রেজাউল করিম সাধারন সম্পাদক ঘাটাইল উপজেলা বিএনপি,শামীম হোসেন সাংগঠনিক সম্পাদক ঘাটাইল উপজেলা বিএনপি,মঞ্জুর হক মঞ্জু সভাপতি ঘাটাইল পৌর বিএনপি,ফারুক হোসেন ধলা সাধারন সম্পাদক ঘাটাইল পৌর বিএনপি,শাহাদাত সরকার শামীম সাংগঠনিক সম্পাদক ঘাটাইল পৌর বিএনপি,রফিকুল ইসলাম দুলাল সভাপতি ঘাটাইল উপজেলা যুবদল,আরিফ সিদ্দিকী সাধারন সম্পাদক ঘাটাইল উপজেলা যুবদল,হাসানুজ্জান তরুন সভাপতি ঘাটাইল উপজেলা ছাত্রদল,আফজাল হোসেন সাধারন সম্পাদক ঘাটাইল উপজেলা ছাত্রদল এবং অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মী।
মনােনয়ন পত্র বাছাই আগামী ২ ডিসেম্বর, ৯ ডিসেম্বর প্রত্যাহার, ১০ ডিসেম্বর প্রতীক বিতরণ, ৩০ ডিসেম্বর ভোট গ্রহণ।



