গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সাফিয়া খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক দৈনিক আমারদেশ ও দৈনিক বগুড়ার উপজেলা প্রতিনিধ সাংবাদিক জাহিদুর রহমান প্রধান টুকু বাংলাদেশ আওয়ামী লীগে যোগদান করেছেন।
জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরীর হাতে ফুলের তোড়া দিয়ে রবিবার রাতে আওয়ামী লীগে যোগদান করেন। বঙ্গবন্ধুর আর্দশে উজ্জীবিত হয়ে প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার হাত কে শক্তিশালী করার লক্ষে তিনি বাংলাদেশ আওয়ামী লীগে যোগদান করেন।
উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে টুকু প্রধানের যোগদান অনুষ্ঠানে হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র আতাউর রহমান সরকার, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি প্রধান আতাউর রহমান বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান হিরু, দপ্তর সম্পাদক ফিরোজ খানুন নুনু সহ আরো অনেকে।



