কয়রা প্রতিনিধি : “দু:স্থ মানবতার সেবাই এগিয়ে আসুন ” এই পতিপাদ্যকে সামনে রেখে খুলনার কয়রায় করোনা ভাইরাস সংক্রমণ রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাস্ক ও ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
উপজেলার বাগালি ইউনিয়নের ফতেকাটি বাজারে ২০ ডিসেম্বর রবিবার বেলা ৪ টায় দক্ষিণ খুলনা দুস্থ মনব কল্যান সংস্থার আয়োজনে সংস্থার উপদেষ্টা আলহাজ্ব আঃ রাজ্জাক মাস্টারের সভাপতিত্বে ও সভাপতি কামরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কয়রা থানার অফিসার ইনচার্জ রবিউল হোসেন এর পক্ষে আমাদি ক্যাম্প ইনচার্জ এস আই ফিরোজ আহমেদ এছাড়া উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস, সবুর সানা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক গাজী, জনাব মোঃ রেজাউল হক, প্রধান শিক্ষক ফতেকাটি কুশোডাংগা সরকারি প্রাথমিক বিদ্যালয় মোঃ খায়রুল বাশার, মাস্টার এম এ মজিদ, ফজলুল হক মোড়ল, নজরুল ইসলাম গাজী, হাবিবুল্লাহ, মাসুদ রানা প্রমুুখ।


