কেশবপুরের বাপী ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি নির্বাচিত

39
শুভ্রদেব হালদার বাপী

আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদে বিদ্যমান সহসভাপতি, যুগ্মসাধারণ সম্পাদক, দপ্তর সম্পাদক, সাংস্কৃতিক সম্পাদকসহ বিভিন্ন পদে নেতা মনোনীত করা হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত ৩১ ফেব্রুয়ারি প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ কমিটিতে সহসভাপতি হিসেবে মনোনীত হয়েছে কেশবপুরের সন্তান শুভ্রদেব হালদার বাপী। ২০০৩ সালের কেশবপুর পৌর ছাত্রলীগের কমিটি গঠন করা হয়। এ কমিটিতে শুভ্রদেব হালদার বাপীকে সভাপতি, শাহীনুর রহমান সাধারণ সম্পাদক ও সুমন সাহা রবীনকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। পৌর ছাত্রলীগের সভাপতি শুভ্রদেব হালদার বাপী ২০০৭ সাল থেকে ঢাকায় অবস্থান করছেন পড়াশুনার কারণে।বর্তমানে তিনি ঢাকা কলেজ ছাত্রলীগের যুগ্মআহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

গত ৩১ ফেব্রুয়ারি তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি হিসেবে মনোনীত হয়েছেন। শুভ্রদেব হালদার বাপীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কেশবপুর উপজেলা ছাত্ররীগের যুগ্মআহ্বায়ক হাবিবুর রহমান খান মুকুল, যুগ্ম আহ্ববায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান পলাশ মল্লিক, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহীনুর রহমান, সাংগঠনিক সম্পাদক সুমন সাহা রবীনসহ নেতৃবৃন্দ।