আজিজুর রহমান: কেশবপুর উপজেলার সাগরদাড়ি ইউনিয়নের গোপসেনা গ্রামের ওমর ফারুকের স্ত্রী সালমা খাতুন ২২ বুধবার সকাল ৯ টার দিকে ঘরের ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সালমা খাতুন মনিরামপুর উপজেলার পারখাজুরা গ্রামের মজিবর রহমান মোড়লের মেয়ে ।
পরিবার সূত্রে জানা গেছে সালমা খাতুনের বিয়ে হয়েছে এক মাস। ঘটনাস্থলে চিংড়া ক্যাম্পের ইনচার্জ ও থানার মহিলা পুলিশ এসে লাশের সুরতহাল করে ময়না তদন্তের জন্য যশোর মর্গে পাঠানো হয়েছে । চিংড়া ক্যাম্পের ইনচার্জ এসআই দিপক দত্ত জানান প্রাথমিক পর্যায়ে মনে হচ্ছে আত্মহত্যা বাকি ময়নাতদন্তের পর বলা যাবে হত্ত্য কি আত্মহত্যা, মেয়ের বাবা বলেন আমার মেয়েকে মেরে ফেলা হয়েছে তাই যদি না হবে তাহলে বাড়ির লোকজন সব পালিয়ে গেছে কেন? আমি আইনের মাধ্যমেএর সুষ্ঠু বিচার চাই।



